জন্মদিনে বিশ্ব নেতাদের শুভেচ্ছায় ভাসলেন এরদোগান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও কাজাকিস্তান, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রপ্রধান এরদোগানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার গুরুত্বপূর্ণ বিশ্বনেতা এরদোগান ৭০ বছরে পদার্পণ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে শুভেচ্ছা জানান।
পুতিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, ৭০তম জন্মদিনে এরদোগানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি রাশিয়া-তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য।
এছাড়াও ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ।
গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিসও ফোন করে এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এরদোগানকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

