শুক্রবার সমাহিত করা হবে নাভালনিকে

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কিরা ইয়ারমিশ বলেন, মেরিনো জেলায় বিদায় অনুষ্ঠানের পরে বোরিসোভস্কয় কবরস্থানে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।

