শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী জেলা ক্রিকেট লীগে ফাহাদের প্রথম হ্যাটট্রিক

প্রকাশ: ১ মার্চ ২০২৪, ১:৪০ পূর্বাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোয়াখালী জেলা ক্রিকেট লীগে ফাহাদের প্রথম হ্যাটট্রিক

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রিকেট উপকমিটির ব্যবস্থাপনায় চাটখিল  উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় ফরহাদ হোসেন এই  হ্যাটট্রিকের গৌরব অর্জন করে।

খেলায় টসে জয়লাভ করে চাটখিল  উপজেলা ক্রীড়া সংস্থা ব্যাটিং করার সিদ্ধান্তে প্রথমে মাঠে নেমে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে মাঠে নেমে নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাব ১০৬ রানে অলআউট হয়। এতে চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থা ৭৩ রানে জয়লাভ করেন।

খেলা শেষে নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাবের পেস বোলার ফাহাদ হোসেনের হাতে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন ও তৌফিক এলাহি নাবিলের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক ও জেলার সাবেক ক্রিকেটার মো. সহিদুল ইসলাম।

এতে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহেদুল করিম কিরণ, সালেহ আহমেদ বাবলু, উপকমিটির সদস্য আব্দুস সাকুর ফাহিম, সাবেক ক্রিকেটার আশরাফুল এজাজ’সহ ক্রীড়া সংস্থার সদস্য, ক্রিকেটার, ক্রীড়া প্রেমিরা উপস্থিত ছিলেন।