শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে অভাবের তাড়নায় চিরকুট লিখে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশ: ১ মার্চ ২০২৪, ১:৫১ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১:১২ অপরাহ্ন
সুবর্ণচরে অভাবের তাড়নায় চিরকুট লিখে বৃদ্ধার আত্মহত্যা

বুধবার দিবাগত রাতে উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের চর বজুললল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত হরিহর মজুমদার উপজেলার চর বজুললল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হরিহর মজুমদার বিভিন্ন লোকজনের কাছে আর্থিক ঋণগ্রস্ত ছিল। দেনার দায় ও অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর তাঁর শার্টের পকেটে একটি চিরকুট ছিল। এতে লিখা ছিল, ‘আমি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং অভাব-অনটন দেখা দেয়ায় আত্মহত্যা করি, আমার এই মৃত্যুর জন্য যেন কাউকে হয়রানি করা না হয়।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।