শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে সময়ের আলোর ৫ম বর্ষপূর্তি পালিত

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১:০২ অপরাহ্ন
নোয়াখালীতে সময়ের আলোর ৫ম বর্ষপূর্তি পালিত

নোয়াখালীতে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম বর্ষপূতি পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুর ১২ টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদউদ্দিন এষ্কান্দার কচি মিলনায়তনে জেলা প্রতিনিধি মাওলা সুজনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সহ সভাপতি শাহ ওসমান সুজন, মেজবাহুল হক মিঠু প্রমুখ।

উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মাহবুবুর রহমান, বিটিভির নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এসএ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুরর রহিম, এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, ভোরের কাগজ ও নাগরিক টিভির নোয়াখালী প্রতিনিধি মো: সোহেল, সাংবাদিক শিহাব উদ্দিন টিপু, মানিক ভূঁইয়া, দ্বীপ আজাদ, দিদারুল আলম, আবদুল মোতালেব, নূর রহমান, জুয়েল রানা, একেএম শাহজাহানসহ নোয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

আমন্ত্রিতরা সময়ের আলো পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।