শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সদরে শিশু ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

প্রকাশ: ৪ মার্চ ২০২৪, ১:০৭ পূর্বাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৬:০২ অপরাহ্ন
নোয়াখালী সদরে শিশু ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

তবে পুলিশ বলছে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

রোববার দুপুরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে, একই দিন সকালে উপজেলার মান্দারতলী গ্রামে শিশুটির বাড়ির পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে।

কন্যাশিশুটির পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে ছাগল চরাতে বের হলে অভিযুক্ত মামুন তাকে জোরপূর্বক কোলে তুলে তার বাড়ির পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে তিনি ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম জানান, ঘটনাটি তিনি জানার পর শিশুটির পরিবারকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে বলেন। পরে শিশুটির পরিবার পুলিশের সহায়তা নেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালানো হয়েছে জানিয়ে বলেন, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।