শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে তীব্র যানজট

প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে তীব্র যানজট

এতে চরম বিপা‌কে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা। বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে কা‌লিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি। একইসঙ্গে এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পেছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে।