মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া!

প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন
মা হচ্ছেন পরিণীতি চোপড়া!

বরুণ ধাওয়ান-নাতাশা দলাল, ইয়ামি গৌতম, দীপিকা পাড়ুকোনের পর এবার সুখবর দিতে চলেছেন পরিণীতি চোপড়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টি (আপ) নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

উদয়পুরের পিচোলা হ্রদের পাশে বিয়ে হয় রাঘব-পরিণীতির। বিয়ের ৫ মাস পেরোতেই গুঞ্জন শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ধারণ করা পরিণীতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই পরিণীতিকে দেখে বলিউডের একাংশের ধারণা, তিনি এখন অন্তঃসত্ত্বা। তার পরনে কালো ম্যাক্সি ড্রেস, উপরে ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস।

ফটোগ্রাফারদের দেখে সচেতনভাবেই এড়িয়ে যেতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে পাপ্পারাজিদের ফাঁকি দেয়া কি এতো সহজ?

ইদানীং দিল্লি-মুম্বাই প্রায়ই আসা-যাওয়া করছেন পরিণীতি। কারণ দিল্লিতে শ্বশুরবাড়ি, আর মুম্বাইতে তার কর্মস্থল। সম্প্রতি নতুনভাবে শুরু করেছেন নিজের সঙ্গীত ক্যারিয়ার। কদিন আগেই মুম্বাইতে করেছেন একক কনসার্ট।