শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ২:৪০ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ করে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সিগঞ্জ সড়কে একতলা টিন শেডের জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে চারজন আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তবে তাৎক্ষণিকবাবে আগুন লাগার কারণ জানা যায়নি।