মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্রিকেট ছেড়ে শফিককে নাটক করতে বললেন ওয়াসিম আকরাম

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ৫:০৫ অপরাহ্ন আপডেট: ২৯ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
ক্রিকেট ছেড়ে শফিককে নাটক করতে বললেন ওয়াসিম আকরাম

গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলছিলেন তিনি। গড়পড়তা মানের ক্যাচ নিয়ে শফিকের এমন উদযাপনে দারুণ চটেছেন ওয়াসিম আকরাম।

শফিকের এমন উদযাপন মোটেও ভালো লাগেনি পাকিস্তানের সাবেক এ অধিনায়কের। বরং তার কাছে এটিকে অভিনয় মনে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই পেশার শফিককে ক্রিকেট ছেড়ে তাই নাটকে নাম লেখাতে বলেছেন। পাশাপাশি কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শফিকের বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।

পিএসএলের অন্যতম সম্প্রচারকারী টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’ এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেছেন, ‘সন্দেহ নেই ক্যাচটা দারুণ। কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’

গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইওয়াশ হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের দায়  অনেকটাই দেয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন এই পাক ক্রিকেটার। এর মধ্যে স্লিপ কর্ডনে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দুটি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক খুবই সহজ।