শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেনি এখনো

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ২:৩৩ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন
নোয়াখালীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেনি এখনো

গতকাল রাত থেকেই অজ্ঞাত বৃদ্ধা (৬৫) 'র মৃতদেহটি নোয়াখালীর জেনারেল হসপিটাল এর মর্গে পড়ে আছে।

নোয়াখালী সুধারাম মডেল থানার এস আই টিপু সুলতান জানান,শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮ টায় মাইজদী টিভি সেন্টারের সামনে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় বৃদ্ধ লোকটি মারত্বক আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে  গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এ বৃদ্ধটিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লোকটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি স্যারকে জানান।

তিনি আরো জানান, ওসি স্যারের নির্দেশে আমি ফোর্সসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করি। লোকটির পরিচয় শনাক্ত করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক মাধ্যমে খবর দিই । বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে পড়ে আছে। লোকটিকে কেউ চিনে থাকলে তার পরিবারকে খবর দেয়াসহ সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি (০১৩২০১১০৯৮১) এসআই টিপু সুলতান (০১৭৪০৬২৫৪৯১) এ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যা জেনার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিমকে একাধিক বার ফোন দেওয়া হলো তিনি ফোন রিসিভ করেননি।