রমজানের আগেই রোজাদারদের ঘরে পৌঁছে গেছে ইফতার

রোববার (১০ মার্চ) বিকালে সামছুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে "থাকবো সবাই মিলেমিশে, চর উরিয়াকে ভালোবেসে" এই স্লোগানে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এতে সংগঠনের সভাপতি আবুল হোসেন কিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপুর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ৬নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।
এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলী ইমাম মিতু, সমাজসেবক রিয়াজ উদ্দিন তারেক, বিভাগীয় স্বাধীনতা সমন্বয় পরিষদ নোয়াখালীর সভাপতি মো. আলী জুয়েল।
এসময় প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

