শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে রোজাদারদের মাঝে ইফতার ও টিউবওয়েল বিতরণ

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১১:০৯ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
নোয়াখালীতে রোজাদারদের মাঝে ইফতার ও টিউবওয়েল বিতরণ

সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ঘোষবাগ গ্রামের মিয়া বাড়িতে এই ইফতার সামগ্রী ও টিউবওয়েল বিতরণ করেন হক পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক রেজাউল হক শাহিন।

উপজেলার দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী, ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল এবং উপস্থিত নারী-পুরুষ ও শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ করেন শাহিন।

এসময় হক পরিবারের সদস্য ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হক, আনিসুল হকের পিতা শরিফুল হক, মাতা রৌশন আরা এবং নিজ পিতা মোজ্জামেল হক ও মা রেজিয়া বেগম’সহ পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন রেজাউল হক শাহিন।