শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ভূমি বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ৪

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ৯:৩১ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
নোয়াখালীতে ভূমি বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ৪

মঙ্গলবার সকালে চাটখিল পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের সুন্দরপুর আবদুল কাদের মৌলভী বাড়িতে এই হামলার ঘঠনা ঘটে। হামলায় মারাত্মক আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), রাজু আহমেদ (৩০), ছকিনা আক্তার (৩২) ও তাসলিমা আক্তার (২৮)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্থানীয় নুরুল ইসলামের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী মৌলভী বাড়ির লোকজনের। এর রেশ ধরে মঙ্গলবার সকালে  মৌলভী বাড়ির মনির,  জাকির, বাবুল, হৃদয়, রিয়াজ, শাকিেেল নেতৃত্বে ১০-১২ জন মিলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের দ্রæত নোয়াখালী ২৫০ সহ্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মনির এবং হৃদয় নামে ২ আসামীকে গ্রেফতার করেছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। দ্রæতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।