মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অসুস্থ অমিতাভ, করা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১:০৬ পূর্বাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অসুস্থ অমিতাভ, করা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি

শুক্রবার (১৫ মার্চ) ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অমিতাভকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হার্টে ব্লকেজ রয়েছে অমিতাভের। সে কারণে আজই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। 

শুক্রবার সকাল ৬টায় ৮১ বছর বয়সী অমিতাভকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিগ বিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদিনই বলিউডের মেগাস্টারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। 

গত বছর ভালো কাটলেও ২০২২ সালে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল বিগ বিকে। ২০২২ সালে তার পায়ের শিরা কেটে যায়। সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। 

‘কৌন বনেগা ক্রোড়পতি-১৪’ এর শ্যুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায়। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।