শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গবন্ধুর জন্মদিনে নোয়াখালীতে শ্রদ্ধা ও আলোচনা সভা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ৮:১৮ অপরাহ্ন আপডেট: ২৫ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর জন্মদিনে নোয়াখালীতে শ্রদ্ধা ও আলোচনা সভা
রোববার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের প্রমূখ।

এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, নোয়াখালী প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ’সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলী। 

সকালে হাতিয়া উপজেলা চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মোহাম্মদ আলী।