শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী ইউনিয়নে শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমী ইফতার

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ৩:২১ পূর্বাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ১:৪১ অপরাহ্ন
নোয়াখালী ইউনিয়নে শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমী ইফতার

রোববার (১৭ মার্চ) নোয়াখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত নিজেই দোয়া পরিচালনা করেন।

এসনয় শ্রমিকদের উপার্জনের অর্থ শতভাগ হালাল উল্লেখ করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে শ্রমিকদেরকে ইসলামের হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ ও রোজা পালনের আহবান জানান ইয়াছিন আরাফাত।

ইফতার ও দোয়া মাহফিলে নোয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, মাওলানা মমিনুল হক, কালিতারা বাজার রেনু মিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইয়াসিন আশ্রাফী’সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই ইফতার ও দোয়া মাহফিলে নোয়াখালী ইউনিয়নের খেটে-খাওয়া ৬ শতাধিক রিকশা, অটো ও ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন।