মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাসারাঙ্গা নিষিদ্ধ হলেন যে কারণে

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১:২৩ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
হাসারাঙ্গা নিষিদ্ধ হলেন যে কারণে

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসির আচরণ বিধির ২.৮ ধারা লঙ্ঘন করেন হাসারাঙ্গা। সেখানে বলা হয়, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রদর্শন’ করার বিষয়টি। এ কারণে ম্যাচ ফির অর্ধেক জরিমানার সঙ্গে হাসারাঙ্গাকে দেয়া হয় ৩টি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে তার নামের পাশে এনিয়ে যুক্ত হলো ৮টি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২ বছরের মধ্যে কোনো ক্রিকেটার ৮টি ডিমেরিট পেলে ৪টি সাসপেনশন পয়েন্ট দেয়া হয়। অর্থাৎ, দুটি টেস্ট কিংবা ৪টি ওয়ানডে বা ৪টি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হয়। যেহেতু নিষিদ্ধ হওয়ার পর প্রথমে টেস্ট এসেছে, তাই এই ফরম্যাটেই নিষিদ্ধ হলেন তিনি।