শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় ও ইফতার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন
বেগমগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় ও ইফতার

শুক্রবার (২২ মার্চ) বিকালে উপজেলার পূর্বাঞ্চল ছাত্রলীগের আয়োজনে লন্ডন মার্কেট বাজার সংলগ্ন লাকী মেমোরিয়াল একাডেমিতে এই মতবিনিময় ও ইফতারের আয়োজন করে ছাত্রলীগ।

মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুলের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়াম ীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য জিহান আল রশিদ রাফি।

এতে প্রধান বক্তা হিসেবে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল রুপক। এসময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চান।

মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর হোসেন সেলিম, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মির্জাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।