শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় ও ইফতার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন
নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় ও ইফতার

শনিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামের তবারক আলী হাফেজিয়া ও নুরানী মাদ্রাসা মাঠে এই মতবিনিময় ও ইফতারের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম।

মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের সভাপতিত্বে নিজ নির্বাচনী মতামত তুলে ধরেন মো. নাজিম উদ্দিন। এসময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চান।

মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন প্রমূখ।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী'সহ পাঁচ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।