নোয়াখালীতে ভূমিদস্যুর কবল থেকে জমি রক্ষার দাবিতে মানববন্ধন

রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারিরা ও ভুক্তভোগী এলাকাবাসী বলেন, ২০১৬ সালে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামে সুইচগেট বাজার সংলগ্ন এজি গ্রæপ প্রায় ৫২ একর জায়গা ক্রয় করে জাপান বাংলাদেশ এর যৌথ মালিকানা লেয়ার প্রকল্প স্থাপন করেন। পরে ২০১৭ সালে প্রকল্পটির সিমানা প্রাচীর ও ভবন নির্মান করা হয়। গেল ৩ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ করে সফি বাতাইন্না অস্ত্র-সস্ত্র নিয়ে তার বাহিনীসহ রাতের আধারে জোর পূর্বক প্রকল্পটি দখল করে নেয়। এই সময় প্রকল্পের ভেতরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বের করে দেয়া হয়।
বর্তমানে প্রকল্পটির ভেতরে জুবড়ি ঘর তৈরি করে নাম ধারি ভূমিহীনদের কাছ থেকে টোকেনের মাধ্যমে টাকা নিয়ে বসিয়ে দেয় সফি এবং প্রকল্পের সমস্থ সিমানা প্রাচীর ভেঙ্গে নিয়ে যান ফলে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে প্রকল্পটির সকল ধরনের কার্যক্রম। এই অবস্থায় সফি বাতাইন্নাকে অতি দ্রুত আইনের আওতায় এনে প্রকল্পটি দখল মুক্ত করে কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
তবে ওই জায়গা দখলের বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে সফি বাতাইন্না নামের ওই ব্যক্তি মুঠোফোনে জানান, ওই জায়গাটি খাস খতিয়ান ভুক্ত সরকার জায়গা। ওইখানে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ভূমিহীনরা বসবাস করেছিল।
পরবর্তীতে তৎকালীন বিএনপি-জোট সরকারের আমলে চিংড়ি মহালের নামে জায়গাটি জোরপূর্বক এজি গ্রুপের নামে দখল করে নেয়া হয়। গেল কয়েক বছর ধরে জায়গাটি পতিত পড়ে থাকায় গত কয়েক মাস পূর্বে ভূমিহীনরা তাদের পূর্বের দখলীয় জমি পুনরায় দখলে নিয়ে বসবাস শুরু করেন।
এই বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বিদেশি মালিকানাধীন প্রকল্পটির সত্যতা যাচাই-বাছাই করে অতি দ্রæত ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

