শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে দরিদ্রদের মাঝে সেনাপ্রধানের মানবিক সহায়তা বিতরণ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:১৭ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোয়াখালীতে দরিদ্রদের মাঝে সেনাপ্রধানের মানবিক সহায়তা বিতরণ

সোমবার (২৫ মার্চ) দিনব্যাপী নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মিয়া বাড়িতে শরীফ-রৌশন-আনিস কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়-দরিদ্র মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন সাবেক এই সেনাপ্রধান।

মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০টি টিউবওয়েল, ৮০ বান ঢেউ টিন, ১২টি সেলাই মেশিন, ১০ হুইল চেয়ার, ১টি বাইসাইকেল, অর্ধশতাধিক ব্যবসায়িক পুঁজি, শতাধিক ব্যক্তিকে নগদ অর্থ ও দুই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। সেনাপ্রধানের কাছ থেকে এসব মানবিক সহায়তা পেয়ে খুশি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষ।

এসময় হক পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক রেজাউল হক শাহিন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা প্রদানকালে হক পরিবারের সদস্য ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হক, আনিসুল হকের পিতা শরিফুল হক, মাতা রৌশন আরা’সহ পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।