শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে ভূূমিদস্যু রায়হান মেম্বার গ্রেফতার

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:২৭ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
সুবর্ণচরে ভূূমিদস্যু রায়হান মেম্বার গ্রেফতার

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাজার সংলগ্ন হাই সাহেবের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হানের বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি, দস্যুতা, দখলদারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে চরজব্বার থানা পুলিশ।

এসময় দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চরজব্বার থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।