মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিয়ের গুঞ্জনের মধ্যে নতুন চমক দিলেন অদিতি-সিদ্ধার্থ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ৩:৩৯ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
বিয়ের গুঞ্জনের মধ্যে নতুন চমক দিলেন অদিতি-সিদ্ধার্থ

বৃহস্পতিবার সেই ছবিই প্রকাশ্যে আনলেন। যদিও বুধবার, ২৭ মার্চ শোনা গিয়েছিল যে অদিতি এবং সিদ্ধার্থ নাকি গোপনে বিয়ে করেছেন। 

তবে এখন পর্যন্ত নিজেদের বিয়ের ব্যাপারে তারা কেউ-ই কোনো মন্তব্য করেননি। তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি বরং ২৮ মার্চ বাগদানের আংটির ছবি প্রকাশ্যে আনলেন অদিতি।

 অদিতি রাও হায়দারি এদিন সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তারা দুজন পাশাপাশি বসে আছেন। দুজনেরই মুখে হাত রাখা। আর সেখানেই দেখা যাচ্ছে তাদের এনগেজমেন্ট রিং। এই ছবিটি পোস্ট করে অদিতি লেখেন, 'ও হ্যাঁ বলল! এনগেজড।' সঙ্গে তিনি একাধিক লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন। 

প্রসঙ্গত, একদিন আগে যে খবর প্রকাশ্যে এসেছিল সেখানে জানা গিয়েছিল এখানেই নাকি তারা সাতপাকে বাঁধা পড়েছেন। ২০২১ সালে মহাসমুদ্রম ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। মনে করা হয় সেই ছবির সেট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম। 

কিন্তু এতদিন তারা সোশ্যাল মিডিয়ায় কখনই নিজেদের সম্পর্ক নিয়ে খোলসাভাবে কখনই কিছু বলেননি। তবে ২০২৩ সালে সিদ্ধার্থ একটি পোস্টে অদিতিকে নিজের পার্টনার বলে সম্বোধন করেন। সেখান থেকেই বোঝা গিয়েছিল যে তারা এবার বিয়ের দিকে এগোচ্ছেন।

অদিতি রাওয়ের এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। সত্যদীপ গত বছরই মাসাবা গুপ্তাকে বিয়ে করেছেন। এক বছর বাগদানের খবর প্রকাশ্যে আনলেন অদিতি।