শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১০:১০ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
নোয়াখালীতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয় জনতা বাজারে ধানশালিক ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসব উন্নয়ন কর্মকান্ডে তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন।

তিনি বলেন, সম্প্রতি এলাকার দুই পক্ষের বিরোধের ঘটনায় তিনি উভয় পক্ষের ফোন পেয়ে কবিরহাট থানায় গেলে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তিনি উভয় পক্ষকে থামিয়ে দেন। কিন্তু তাঁর প্রতিপক্ষের লোকজন এটিকে রং লাগিয়ে আওয়ামীলীগ নেতাকে পেটানোর নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করছে। এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানান ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্যগন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।