শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মান্নান নগর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকান ও গণেষের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, মান্নান নগর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই আগুনে ৭টি দোকান পুরো ও একটি দোকান আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।