বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি শুরু কবে, কোথায় পাওয়া যাবে

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১:১৫ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন
ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি শুরু কবে, কোথায় পাওয়া যাবে

ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে। প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

সোমবার টিসিবি জানায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এর আগে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। সোমবার সকাল ৬টার দিকে পেঁয়াজের চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। সকাল ৯টা থেকে পেঁয়াজ খালাস কার্যক্রম শুরু হয়। সেখান থেকে ট্রাকে করে পেঁয়াজ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।