শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রাবের আজীবন সদস্য পদ পেলেন কামরুল ইসলাম

প্রকাশ: ১৬ জুন ২০২২, ৫:২২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
ট্রাবের আজীবন সদস্য পদ পেলেন কামরুল ইসলাম

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) -এর আজীবন সদস্য পদ পেলেন ঢাকা পোস্টের কন্সালটিং এডিটর, এভিয়েশন বিশ্লেষক, কলামিস্ট মো. কামরুল ইসলাম।

তিনি দেশের বেসরকারি খাতের বৃহৎ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) দায়িত্বে রয়েছেন। সফল জনসংযোগবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মো. কামরুল ইসলামের হাতে আজীবন সদস্য পদের কার্ড তুলে দিচ্ছেন ট্রাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান।