মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জানা গেল শাহরুখপুত্র আরিয়ানের প্রেমিকার নাম

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
জানা গেল শাহরুখপুত্র আরিয়ানের প্রেমিকার নাম

তার সঙ্গেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রোমান্সের কানাঘুষা সোশ্যাল মিডিয়া জুড়ে। তাঁদের এই প্রেমের বিষয়টি সামনে এনেছে ভক্তরা। এই ভক্তরা অবশ্য সব সময়ই তাদের প্রিয় তারকাদের জীবনের ঝলক পেতে বেশ আগ্রহী হয়ে থাকে, এমনকি তাদের প্রেম জীবন নিয়েও চলে জল্পনা-কল্পনার হাওয়া। একজন রেডডিট ব্যবহারকারী সম্প্রতি আরিয়ান খান ও লারিসা বনেসির মধ্যে একটি সম্ভাব্য নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চালানো হয়েছে গোয়েন্দাগিরি। এক ব্যক্তি লক্ষ করেছেন, শাহরুখের ছেলে শুধু লারিসা নন, লারিসার পুরো পরিবারকে ফলো করেন এবং এই ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করেন গোটা খান পরিবারকে। উপরন্তু আরিয়ান লারিসার মাকে তাঁর জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলে জানা গেছে, যেমনটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে। লারিসা পেশায় একজন অভিনেত্রী।

তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলী খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।

এদিকে শাহরুখপুত্র আরিয়ান বর্তমানে তাঁর পরিচালনায় ডেবিউ ওয়েব সিরিজ, ‘স্টারডম’-এর প্রস্তুতিতে ব্যস্ত। আরিয়ানের এই কাজ ঘিরে লোকের উত্তেজনা বাড়ছে। শোনা যায়, ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের। তবে আরিয়ানই চাননি বাবার সাহায্য নিতে। এ ছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর। সঙ্গে ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।