শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইতেকাফে বসার পর কেনাবেচার বিধান কী?

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
ইতেকাফে বসার পর কেনাবেচার বিধান কী?

অপ্রয়োজনীয় কেনাবেচায় লিপ্ত হওয়ার হুকুমও তাই। তবে জরুরি প্রয়োজনে বেচাকেনা করা যায়। যেমন কারো ঘরে খাবার না থাকলে এবং ইতেকাফকারী ছাড়া কিনে দেওয়ার কেউ না থাকলে খাবার কেনা যাবে। একইভাবে ইতেকাফকারী নিজের খাওয়ার প্রয়োজনেও খাবার কিনতে পারবে।

ইতেকাফের সময় মসজিদে অবস্থান করে অপ্রয়োজনীয় কেনাবেচায় ব্যস্ত হলে ইতেকাফ ভেঙে যাবে না। কিন্তু অপ্রয়োজনীয় কেনাবেচারর জন্য মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যাবে।

ইতেকাফের অন্যতম প্রধান আমল হলো মসজিদে অবস্থান করা। শরঈ ওজর বা জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যায়। ইতেকাফরত অবস্থায় ওজু, ফরজ-গোসল ও প্রাকৃতিক প্রয়োজন শরঈ ওজর গণ্য হয়। এ সব প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যায়।