শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ৪:৫১ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএসের পরিচালক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারী পরিসংখ্যান দিবস ঘোষণা করেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর করোনা মহামারীর কারণে আমরা দিবসটি উদযাপন করতে পারিনি। আশা করি সামনের বছরগুলোতে আমরা আরো বড় পরিসরে আয়োজন করতে পারব।