মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইরানের হুমকিতে উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ৮:৩২ অপরাহ্ন আপডেট: ৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ইরানের হুমকিতে উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

শুক্রবার ওই কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন নিশ্চিত করে বলেছেন, আগামী সপ্তাহে আক্রমণ হতে পারে এবং আমরা অবশ্যই সতর্কতার উচ্চ অবস্থানে আছি।

গত সোমবার (১ এপ্রিল) সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলায় ৭জন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহতদের তালিকায় কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদিও রয়েছেন। 

ইরান  জানিয়েছে, এই হামলার প্রতিশোধ নেয়ার অধিকার তাদের আছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের দলগুলো তখন থেকে নিয়মিত এবং ক্রমাগত যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে।’

এদিকে ইরানের হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ছুটি।