নোয়াখালীতে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকালে সামছুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘থাকবো সবাই মিলেমিশে, চর উরিয়াকে ভালোবেসে’ এই স্লোগানে ঈদ সামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।
এতে সংগঠনের সভাপতি আবুল হোসেন কিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপুর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলী ইমাম মিতু।
এতে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. সহিদুল ইসলাম, সামছুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম, স্বেচ্ছাসেবী সংগঠক আশরাফুল হোসেন রুবেল, সংগঠনের এডমিন জাবেদ উল্যাহ।
এসময় প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

