শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে নারী সংসদ সদস্যকে সংবর্ধনা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১:৩০ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
নোয়াখালীতে নারী সংসদ সদস্যকে সংবর্ধনা

রোববার বিকালে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকায় চেয়ারম্যান পার্কে খালেদা বাহার বিউটিকে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ সদস্য খালেদা বাহার বিউটি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, শিক্ষক নেতা আবুল কাশেম প্রমূখ।

এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য খালেদা বাহার বিউটিকে ফুলেল শুভেচ্ছা জানান।