ভাসানচরে রোহিঙ্গা সুলতান হত্যা মামলায় গ্রেফতার ৩

এই ঘটনার ০৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গা সুলতান হত্যার ঘটনায় ভাসানচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- রোহিঙ্গা মো. জলিল (৪৯), ওসমান গনি (২৪) ও মোহাম্মদ হোছন (৫৬)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে পুলিশ।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁঈয়া বলেন, ঘটনার ০৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে এবং শীঘ্রই তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১১৬নং ক্লাস্টার থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এরআগে, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে ১১৬নং ক্লাস্টারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

