শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ভারতে প্রথম দফায় ভোট দিলেন ৬০ শতাংশ ভোটার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ৯:১৭ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
ভারতে প্রথম দফায় ভোট দিলেন ৬০ শতাংশ ভোটার

প্রথম দফায় ভোটে ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির লোকসভার ৫৪৩টি আসনে মোট সাত দফায় ভোটগ্রহণ চলবে।

শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া অরুণাচল প্রদেশের ৬০টি ও সিকিমের বিধানসভার ৩২টি আসনে ভোট হয়। খবর এনডিটিভির।

এদিন এসব অঞ্চলের ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোট দিয়েছে। অন্যান্য জায়গায় কোনো সংঘর্ষ না ঘটলেও মণিপুর ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তামিলনাড়ুতে একদিনই ভোটগ্রহণ হয়ে থাকে। শুক্রবার তামিলনাড়ুর ৬২ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৭২ দশমিক ৪ শতাংশ ভোটার। অর্থাৎ গতবারের চেয়ে এবারের নির্বাচনে সেখানে ভোটার উপস্থিতি কম ছিল।

অন্যান্য জায়গায় কোনো সংঘর্ষ না হলেও পশ্চিমবঙ্গের কুচবিহারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। দুটি দল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টদের মারধর ও একে অপরকে সংঘাতের জন্য দায়ী করেছে। অপরদিকে মণিপুরের একটি ভোটকেন্দ্র থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।