মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৫ ওভারেই ১০০ পার, ভেঙে গেল কেকেআরের রেকর্ড

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ৫:১৩ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
৫ ওভারেই ১০০ পার, ভেঙে গেল কেকেআরের রেকর্ড

এত দিন আইপিএলে পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল কেকেআরের। ২০১৭ সালের প্রতিযোগিতায় চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে কেকেআরের দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারাইন ৬ ওভারে ১০৫ রান করেছিলেন। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গেল। হেড ও অভিষেক ৬ ওভারে তুললেন ১২৫ রান। খবর আনন্দবাজারের।

নিজেদের রেকর্ড ভাঙার পরে হায়দরাবাদের দুই ব্যাটারের প্রশংসা করেছে কেকেআরও। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তারা সেই ম্যাচ ও এই ম্যাচের ওপেনারদের ছবি দিয়ে লিখেছে, অসাধারণ। কখনও ভাবতে পারিনি পাওয়ার প্লে-তে লিন ও নারাইনের রেকর্ড কেউ ভেঙে দেবে। হায়দরাবাদ, তোমরা এই মৌসুমে দুর্দান্ত খেলছ।

পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করলেন হেড। দিল্লির বিরুদ্ধে ৬ ওভার শেষে তার রান ২৬ বলে ৮৪। এত দিন এই রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ২৫ বলে ৬২ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ওয়ার্নারের সামনেই ভেঙে দিলেন হেড।

প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন হায়দরাবাদের দুই ওপেনার। খলিল আহমেদের প্রথম ওভারে ওঠে ১৯ রান। পরের ওভারে ললিত যাদব দেন ২১ রান। তৃতীয় ওভারে আনরিখ নোখিয়া ২২ রান দেন। ললিতের পরের ওভারে আসে ২০ রান। পঞ্চম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। তিনিও ২০ রান দেন। পাওয়ার প্লের শেষ ওভারে মুকেশ কুমার দেন ২২ রান। পাওয়ার প্লে শেষে ১২৫ রানের মধ্যে হেড ৮৪ ও অভিষেক ৪০ রান করেন।