তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে নওগাঁর নুর-আলম

রোববার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিতুমীর কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই তালিকায় বিভিন্ন পদে জায়গা পেয়েছেন মোট ৩২৩ জন।
কমিটিতে সহ-সম্পাদক পদ পাওয়া নুর-আলম লিটনের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট থানার আগ্রাদ্বিগুনে। সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তিনি। কলেজ ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক এবং শিক্ষা সহায়ক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিতে দেখা গেছে তাকে।
নুর-আলম বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কল্যাণে সব সময় সচেষ্ট থাকব আমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মেনে বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবেসেছি। দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমার জায়গা থেকে অবদান রাখতে চাই আমি। আমাকে এই জায়গায় বিবেচনা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এর আগে ২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রিপন মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সেই সময় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ১৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছিল ৫ জনকে।

