শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুধারামে দুটি পত্রিকা অফিস’সহ ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
সুধারামে দুটি পত্রিকা অফিস’সহ ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

রোববার দিবাগত রাতে মার্কেটের পিছনের গ্রিল কেটে চোরের দল এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় ইউরো শপিং কমপ্লেক্সের কর্নধার বাচ্চু মিয়া বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

বাচ্চু মিয়া বলেন, রোববার দিবাগত রাতে দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা চলে যাওয়ার পর চোরের দল গভীর রাতে মার্কেটের পাশে সোনালী ব্যাংক পুলিশ বক্স ও আনসার ক্লাবের উপর দিয়ে মার্কেটের পিছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে দৈনিক সচিত্র নোয়াখালী অফিস, দৈনিক মানবজমিন নোয়াখালী অফিস, প্রমা মেডিকেল হল, উপমা ডেন্টাল, শহিদ এন্টারপ্রাইজের সিলিং ও সাটার কেটে দোকানগুলোতে চুরির ঘটনা ঘটায়। এতে ব্যবসায়ীদের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

জেলা শহরের প্রধান সড়কে থানার পাশে এমন দুর্দর্ষ চুরির ঘটনায় আতঙ্কিত  হয়ে পড়েছেন শহরের ব্যবসায়ীরা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল ইসলাম রনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।