শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উখিয়ায় রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ৪:১৭ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ডাব্লিউ এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গার নাম সৈয়দুল আমিন (৪৫)। তিনি ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ এর এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।