শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে মামলা ও হাইড্রোলিক হর্ণ অপসারণ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ৩:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে মামলা ও হাইড্রোলিক হর্ণ অপসারণ

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসের র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

এতে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম প্রমূখ।

সভায় শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং শব্দ সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেক। 

আলোচনা সভায় এনজিও কর্মী, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ ও গাড়ী চালকগন উপস্থিত ছিলেন।