নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা মরদেহ

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোপদীঘি ইউনিয়নের আহাম্মদপুর বাজারের সিঙ্গারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ১৪ বছরের বকুল মিয়া ইটনা উপজেলার গজারিয়া কান্দা উত্তর হাঁটি জয়নাল মিয়ার ছোট ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাত।
মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) মদন সাহা জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

