শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টেকনাফে ১০ জন কৃষক অপহরণে দেলু ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
টেকনাফে ১০ জন কৃষক অপহরণে দেলু ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ডাকাত হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

তিনি জানান,বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের  নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স শীলখালী পাহাড়ি এলাকার মুরার বাসায় অভিযান পরিচালনা করে মামলা নং ৫৬ তারিখ: ২৮/৩/২৪ খ্রি. এর অন্যতম মূল হোতা দেলোয়ার হোসেন (২৬) প্রকাশ দেলু ডাকাত কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি বিভিন্ন অপহরণের সাথে জড়িত থেকে লোমহর্ষক বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনা সহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্য আসামিদের তথ্যসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ডাকাতি,অপহরণ সহ ৪টি মামলা রয়েছে।

তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় কোর্টে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।