শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মা আমার পাশে রোকেয়ার কবর দিও

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ৯:১৪ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
মা আমার পাশে রোকেয়ার কবর দিও

শুক্রবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে। প্রেমের সম্পর্কে জড়িয়ে সাত-আট মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। ইসরাফিল একটি ওয়ার্কশপে এবং রোকেয়া পোশাক কারখানায় কাজ করতেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পাশের টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে।  চিরকুটে লিখা ছিল, “মা-বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারো কোনো দোষ নাই। আমার জান আমার জন্য অপেক্ষা করতাছে। সবাই ভালো থাকবা। -মোঃ ইসরাফিল।” “মা, আমি জানি না আমার জান কেন ফাঁসি দিল। তার জন্য সম্পূর্ণ আমি দায়ী। এতে কারো কোনো দোষ নাই। এছাড়া তার কবরের পাশে স্ত্রীকে কবর দিতেও চিরকুটে মাকে অনুরোধ করেছেন ইসরাফিল। 

পরিদর্শক সাখাওয়াত আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন। বিষয়টি সইতে না পেরে স্বামীও আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।