মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৮০ লেগ স্পিনার খুঁজে বের করেছে বিসিবি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ৫:০৭ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
৮০ লেগ স্পিনার খুঁজে বের করেছে বিসিবি

তবে সে আক্ষেপ এবার ঘোচার সময় এসেছে। সম্প্রতি লেগ স্পিনারের খোজে মাঠে নেমেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি। পাকিস্তানের শাহেদ মেহমুদের নেতৃত্বে এই ডেভেলপমেন্ট বিভাগ দিয়েছে বেশ বড়সড় সুখবর। যদিও সেটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে।

দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেগ-স্পিনার বাছাই করে ৮০ জনের একটি তালিকা করেছে বিসিবি। তাদের আবার পরখ করে দেখতে ২ এবং ৩ মে সময় চূড়ান্ত করা হয়েছে। গতকাল (শনিবার) এই তথ্য নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। 

সুজন বলছিলেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। খুঁজে বের করেছি ৮০ জনকে। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে।’

এসব তরুণ প্রতিভা নিয়ে পরবর্তী পদক্ষেপও জানান সুজন, ‘শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরো ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’

এই ক্যাম্প থেকে লেগ-স্পিনার পেতে আশাবাদী সুজন, ‘আমাদের এখন অনেক লেগ-স্পিনার উঠে আসছে, আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এজন্য লেগ-স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ-স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ-স্পিনার পাওয়া যাবে।’