মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে ছুটি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে ছুটি

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। 

এর আগে সোমবার স্কুল-মাদ্রাসা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হয়? হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাওয়া হবে। সাংবিধানিকভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে আজ শিক্ষা মন্ত্রণালয় এ আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত জানালো।