শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রেড ক্রিসেন্টের নবনির্বাচিত বোর্ড মেম্বার শাহিনকে নাগরিক সংবর্ধনা

প্রকাশ: ৩ মে ২০২৪, ৬:৪২ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
রেড ক্রিসেন্টের নবনির্বাচিত বোর্ড মেম্বার শাহিনকে নাগরিক সংবর্ধনা

বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার গ্রীণ হলে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

জাতীয় নেতা মরহুম আবদুল মালেক উকিলের ভাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন একাধারে ৫ বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানিজিং বোর্ড সদস্য নির্বাচিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য সংবর্ধনা কমিটি র আহবায়ক সাংবাদিক সামছুল হাসান মিরন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকগন, জনপ্রতিনিধি, আইনজীবি, নারী নেত্রী, ডাক্তার ও যুবরেড ক্রিসেন্টের সদস্যরা এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন। এই নাগরিক সংবর্ধণায় বহুমাত্রা যোগ হয়েছে বলে মনে করেন উপস্থিত নাগরিকরা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ম্যানিজিং বোর্ড সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার নুরউদ্দিন মো.জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক নুরুল করিম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ ও অধ্যক্ষ হেলাল মোশারফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজ্জাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম জিএস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্র, হরিণারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আবু তাহের, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও জেলা যুবরেড ক্রিসেন্ট প্রধান সানুসিং মারমা প্রমুখ।

সংবর্ধিত এডভোকেট শিহাব উদ্দিন শাহিন তাঁর বক্তব্যে সংবর্ধনা প্রদানকারী আয়োজকদের ও উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নোয়াখালীবাসীসহ দেশের সকল র্দুযোগে আত্মমানবতার পক্ষে আজীবন কাজ করার ঘোষণা দেন।