বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

প্রকাশ: ৫ মে ২০২৪, ১:০৫ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তায় প্রস্তুত তারা। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার এবং মৌলিক পরিষেবাসহ তাদের কাজের পরিধি বাড়ানো, টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায়। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে ৩টি সংস্থা মালয়েশিয়া সরকারকে বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে। এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার জন্য গঠনমূলক নীতি গঠনে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে তারা প্রস্তুত। এতে আরো বলা হয়, বর্তমানে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশিরা।

সংস্থাগুলো জানিয়েছে, ২০২৩ সালের শুরুর দিক থেকেই থেকে, ক্রমবর্ধমান সংখ্যক কর্মীদের রিপোর্ট রয়েছে যাদের মালয়েশিয়া আসার পরে চাকরি দেয়া হয়নি। এর পরিবর্তে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টরা তাদের প্রায়শই খুব গাদাগাদি করে হোস্টেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গুদামঘরে থাকতে বাধ্য করেছে। এছাড়া অস্বাস্থ্যকর সুবিধা ও তাদের পর্যাপ্ত খাবার সরবরাহ না পাবারও অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের পাসপোর্ট কোম্পানিতে আটকে রাখার মতো ঘটনার অভিযোগ রয়েছে।

এপ্রিলে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ মালয়েশিয়াকে বাংলাদেশি অভিবাসী কর্মীদের শোষণকে সামনে রেখে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল-নিযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, তারা বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে প্রতিবেদনে হতাশ হয়ে পড়েছেন যারা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ায় নিয়ে এসে কাজের ব্যবস্থা করেনি। তাদের ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনস্থ সংস্থা, মানবাধিকারের জন্য জাতিসংঘের হাইকমিশনার অফিসে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে জানিয়েছেন।