শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীর ৩ উপজেলার ৩১ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ

প্রকাশ: ১৩ মে ২০২৪, ৮:০০ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
নোয়াখালীর ৩ উপজেলার ৩১ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ

সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলার ৩১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

উল্লেখ্য, নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী’সহ ৩১জন প্রার্থী প্রদ্বিন্ধ¦ীতা  করেছেন। আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসময় প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতীক পাওয়ার মধ্যদিয়ে প্রার্থীরা শুরু করেছেন আনষ্ঠানিক প্রচার প্রচারণা।