নোয়াখালীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি
অ্যাডভোকেট পাপ্পু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন রায়। কর্মশালার উদ্ধোধন করেন
আতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।
অনুষ্ঠানে
প্রকল্পের এফ.এস সুজিত কান্তি পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরনোয়াখালী জেলা শাখার সভাপতি বিনয়
কিশোর রায়, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির নোয়াখালী জেলা শাখার সভাপতি কিশোর
চন্দ্র শীল, নোয়াখালী পৌর আওয়মী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সহকারী
প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুষ্টিয়া
মনিশংকর কীর্ত্তনীয়া।
মন্দিরভিত্তিক শিশু ও
গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের
অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প।
বর্তমানে প্রকল্পটির ৬ষ্ঠ পর্যায় চলমান। প্রাক-প্রাথমিক, গীতা শিক্ষা
(শিশু) এবং গীতা শিক্ষা (বয়স্ক) তিনটি স্তরের মাধ্যমে শিক্ষা কার্যক্রম
পরিচালিত হচ্ছে। এছাড়া নিরক্ষতা দূরীকরণ, বিদ্যালয়ে গমনোপযোগী শিশুকে
বিদ্যালয়ে ভর্তিতে এবং ঝরে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে।
প্রকল্পের অধিনে নোয়াখালীর ৯ উপজেলার ৮৬টি শিক্ষাকেন্দ্রে ২ হাজার ৫৮০ জন শিক্ষার্থী মন্দিরভিত্তিক এ শিক্ষা গ্রহণ করছে।

